হক্বের ডাক ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে অবিলম্বে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত এই ডিভাইস ব্যবহার করছেন কি না, তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের।

ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে সম্প্রতি সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, সরকারি দপ্তরে ই-গভর্ন্যান্স প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। সাধারণ মানুষ যাতে সময়মতো ও নির্বিঘ্নে ভূমি সেবা পান, সে জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো কার্যালয়ে উপস্থিতি অত্যন্ত জরুরি।

আদেশে আরও জানানো হয়, মাঠ পর্যায়ের ভূমি সেবা ব্যবস্থাকে আরও সময়োপযোগী করতে সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে এই ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু করা হচ্ছে। এ উদ্যোগের ফলে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত হওয়ার পাশাপাশি সেবাগ্রহীতাদের হয়রানি কমবে এবং কাজের গতি বৃদ্ধি পাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, বন্ধ বিমানবন্দর

১

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ক্ষেতলালের যুবক নিহত

২

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ বেনাপোলে হস্তান্তর

৩

ক্ষেতলালে রাতের আঁধারে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

৪

পাবনার বেড়ায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি: দুই ফার্মেসিকে জরিমানা

৫

ইউপি নির্বাচন: চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ প্রকাশ

৬

স্থানান্তর ফিচারে ফিরল ভোটাররা: ইসি’র নতুন নির্দেশনা জারি

৭

বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, চুক্তি স্বাক্ষর আজ

৮

মহাখালীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় প্রাণ গেল নারীর

৯

কেন পালিত হয় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম?

১০

আগামীকাল ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

১১

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়লো ১৭ পয়সা

১২

ভারতে পাচারকালে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৩

জয়পুরহাটের হাঁসের পালক যাচ্ছে বিদেশে

১৪

জয়পুরহাটে ৫০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

ধানের পাশাপাশি মাচাভরা সবুজ ফসলে বদলে যাচ্ছে ক্ষেতলালের কৃষির চিত্র

১৬

পাঁচবিবিতে মাদ্রাসার ৪’তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৭

সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন মঞ্জুর,স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

১৮

রাবি শিক্ষার্থী ও রেলকর্মীদের বিরোধ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৯

চাকরি থেকে পলায়নের অভিযোগ: ঢাকার সাবেক এসপি আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

২০