স্বাস্থ্যগত কারণ বিবেচনায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন আদেশের রায় দেন। তবে হাইকোর্টের দেওয়া এই জামিন আদেশ স্থগিত করার আর্জি জানিয়ে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে রাষ্ট্রপক্ষের এই আবেদনের ওপর আগামী ২৬ অক্টোবর শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ২৮ জুন কাজী হাবিবুল আউয়ালের জামিন বিষয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। গত বছরের ২৫ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরবর্তীতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ২২ জুন দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় অনিয়ম ও জালিয়াতির অভিযোগে তৎকালীন তিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়।
মন্তব্য করুন