জয়পুরহাট প্রতিনিধি:
১২ অক্টোবর ২০২৬, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ক্ষেতলালের যুবক নিহত

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মিতুল (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে বটতলী-জয়পুরহাট মহাসড়কের বটতলী বানিয়াপাড়া এলাকায় ডালিম পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিতুল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সহলাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিতুল জয়পুরহাট থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বটতলী বানিয়াপাড়া এলাকায় ডালিম পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় তিনি ছিটকে পড়ে এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে জয়পুরহাট সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যায়।

বটতলী এলাকার বাসিন্দা ও জেলা যুবদলের সদস্য জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে থানা-পুলিশের সহায়তায় মরদেহ সদর হাসপাতালে নেওয়া হয়। নিহত মিতুল জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ভিপি সুইটের চাচাতো ভাই।

এবিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী দুর্ঘটনায় মিতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, বন্ধ বিমানবন্দর

১

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ক্ষেতলালের যুবক নিহত

২

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ বেনাপোলে হস্তান্তর

৩

ক্ষেতলালে রাতের আঁধারে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

৪

পাবনার বেড়ায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি: দুই ফার্মেসিকে জরিমানা

৫

ইউপি নির্বাচন: চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ প্রকাশ

৬

স্থানান্তর ফিচারে ফিরল ভোটাররা: ইসি’র নতুন নির্দেশনা জারি

৭

বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, চুক্তি স্বাক্ষর আজ

৮

মহাখালীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় প্রাণ গেল নারীর

৯

কেন পালিত হয় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম?

১০

আগামীকাল ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

১১

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়লো ১৭ পয়সা

১২

ভারতে পাচারকালে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৩

জয়পুরহাটের হাঁসের পালক যাচ্ছে বিদেশে

১৪

জয়পুরহাটে ৫০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

ধানের পাশাপাশি মাচাভরা সবুজ ফসলে বদলে যাচ্ছে ক্ষেতলালের কৃষির চিত্র

১৬

পাঁচবিবিতে মাদ্রাসার ৪’তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৭

সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন মঞ্জুর,স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

১৮

রাবি শিক্ষার্থী ও রেলকর্মীদের বিরোধ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৯

চাকরি থেকে পলায়নের অভিযোগ: ঢাকার সাবেক এসপি আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

২০