ক্ষেতলাল, জয়পুরহাট প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৬, ৪:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্ষেতলালে রাতের আঁধারে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

​জয়পুরহাটের ক্ষেতলালে রাতের আঁধারে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে ভ্যানে পরিবহনকালে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জবাই করা গরুর অবশিংশ মাটিচাপা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

​শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বাশথুপী গ্রাম থেকে ভ্যানে করে জবাই করা গরুর মাংস অন্য গ্রামে নিয়ে যাওয়ার সময় পুলিশ অভিযান চালিয়ে তা উদ্ধার করে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঁশথুপী গ্রাম থেকে ভ্যানে করে জবাই করা গরু বড়তারা ইউনিয়নের বড়তারা গ্রামে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ক্ষেতলাল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গরুটি উদ্ধার করে। পরে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগকে বিষয়টি জানানো হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে অসুস্থ একটি গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করা হচ্ছে। পুলিশ গিয়ে গরুটি উদ্ধার করে এবং তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করে।
​পরবর্তীকালে ক্ষেতলাল উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’-এর আওতায় ইব্রাহিম, এন্তাজুল, আলাউদ্দিন ও রবিউল নামের চারজনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি)​ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ বলেন, ঘটনাস্থলে গিয়ে গরুটির অসুস্থতার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তথ্য যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থ বিবেচনায় গরুটির অবশিষ্টাংশ মাটিচাপা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

​অসুস্থ গরুর মাংস বিক্রির ক্ষতিকর দিক তুলে ধরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফারুক মিয়া জানান, অসুস্থ গরুর মাংস কোনোভাবেই খাওয়ার উপযোগী নয়। এ ধরনের মাংস খেলে সাধারণ মানুষের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে এবং জটিল ব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, বন্ধ বিমানবন্দর

১

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ক্ষেতলালের যুবক নিহত

২

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ বেনাপোলে হস্তান্তর

৩

ক্ষেতলালে রাতের আঁধারে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

৪

পাবনার বেড়ায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি: দুই ফার্মেসিকে জরিমানা

৫

ইউপি নির্বাচন: চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ প্রকাশ

৬

স্থানান্তর ফিচারে ফিরল ভোটাররা: ইসি’র নতুন নির্দেশনা জারি

৭

বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, চুক্তি স্বাক্ষর আজ

৮

মহাখালীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় প্রাণ গেল নারীর

৯

কেন পালিত হয় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম?

১০

আগামীকাল ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

১১

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়লো ১৭ পয়সা

১২

ভারতে পাচারকালে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৩

জয়পুরহাটের হাঁসের পালক যাচ্ছে বিদেশে

১৪

জয়পুরহাটে ৫০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

ধানের পাশাপাশি মাচাভরা সবুজ ফসলে বদলে যাচ্ছে ক্ষেতলালের কৃষির চিত্র

১৬

পাঁচবিবিতে মাদ্রাসার ৪’তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৭

সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন মঞ্জুর,স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

১৮

রাবি শিক্ষার্থী ও রেলকর্মীদের বিরোধ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৯

চাকরি থেকে পলায়নের অভিযোগ: ঢাকার সাবেক এসপি আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

২০