রিপোর্ট বাংলাদেশ~~
২৮ মে ২০২৫, ৯:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লা’য় বিপুল পরিমান মাদকসহ গ্রেফতার-৩

কুমিল্লা কোতোয়ালী থানাধীন ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিরুল হক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ৪ নং আমরাতলী ইউপির সরকারি ডাম্পিং এর সামনে কতিপয় লোক মাদক বিক্রির জন্য উদ্বুদ্ধ হয়ে আছে৷ উক্ত গোপন সংবাদটি জেলা পুলিশ সুপারকে জানালে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য ছত্রখিল ফাড়িঁর ইনচার্জকে নির্দেশ প্রদান করেন।

ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিরুল হক নির্দেশ পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে চাঁনপুর হতে পালপাড়াগামী পাকা রাস্তার উপর রাত ১০.১৫ মিনিটের সময় চেকপোস্ট স্থাপন করে, এ সময় চাঁনপুর হতে পালপাড়া গামী পাকা রাস্তায় সিএনজি আসতে দেখে সংকেত দিলে চালক না থামিয়ে দ্রুত বেগে চলে যেতে চাইলে, ইনচার্জ মমিরুল ও সঙ্গীয় ফোর্স ধাওয়া করে সিএনজিটিকে থামাতে সক্ষম হন।

সিএনজিটি তল্লাশী করে সিএনজির মধ্যে ছয় বস্তা মোট ৭১৭ ক্যান রেড বল সহ তিনজন গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যাক্তিরা হলো ১৷ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নঘরপুর এলাকার মৃত আব্দুর রহমান সর্দারের ছেলে মোঃ ওমর ফারুক(৩৬), ২।কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার আনন্দপুর এলাকার মৃত নজির মিয়ার ছেলে মোঃ হাবিবুর রহমান(২৫) এবং কুমিল্লা জেলার কোতোয়ালী থানার শাশনগাছা এলাকার মৃত মোরশেদ আলমের মেয়ে লীজা আক্তার(৩৫)।

এ বিষয়ে ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিরুল হক জানান মাদক ও ভারতীয় অবৈধ মালামালের বিরুদ্ধে এ ধরনের অভিযান সংবাদ পাওয়া মাত্রই ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২

১

যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস: ৭ আসামির দুই দিনের রিমান্ড

২

বগুড়ায় ১৫ বছরের শ্যালিকাকে অপহরণের পরে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

৩

শিক্ষার্থীর মায়ের আপত্তিকর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক

৪

নওগাঁয় বাড়িতে ঢুকে চেতনানাশক ঔষধ স্প্রে করে স্বর্ণ-চাঁদি ও নগদ টাকা চুরি

৫

চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক

৬

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাহেদের দাফন সম্পন্ন, স্ত্রী-সন্তানের আহাজারি

৭

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত অন্তত ৩০

৮

ডেমরায় জবির ‘নোঙর’ বাসে আগুন, হতাহত নেই

৯

উখিয়ায় রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু: মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

১০

সেনাসদস্যদের জীবনযাত্রার মান উন্নয়নে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

ভারত থেকে এলো ১৮টি নতুন ব্রডগেজ কোচ, পৌঁছাল সৈয়দপুরে

১২

বগুড়ায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

১৩

দুপচাঁচিয়ায় লোটো শোরুমের ম্যানেজার হত্যা: ১০ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার

১৪

কক্সবাজারে রিসোর্টে আগুনে ১০ পর্যটকের মৃত্যু, একই পরিবারের ৬ জন

১৫

মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

১৬

বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন, সামাজিক মাধ্যমে ভিডিও ছড়াল

১৭

চাঁদা না দেওয়ায় ফিলিং স্টেশনে আগুন দেওয়ার অভিযোগ, পুড়ল ৩ বাড়িসহ ৪ প্রতিষ্ঠান

১৮

সাইবার সুরক্ষা আইন: নাম বদল নয়, চাই নাগরিকের নিরাপত্তা

১৯

আন্তর্জাতিক প্রতিযোগিতায় অ্যাওয়ার্ড ও স্কলারশিপ পেলেন ক্ষেতলালের আশিক

২০