কর্মস্থল থেকে পলায়নের অভিযোগে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামানসহ বাংলাদেশ পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, সচিবালয় নিরাপত্তার দায়িত্বে থাকা সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাজীব দাস, সাবেক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সাবেক পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন এবং সাবেক অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কর্মস্থলে অনুপস্থিত ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অবিলম্বে এ নির্দেশ কার্যকর করার কথা জানানো হয়েছে।
মন্তব্য করুন