Oliul Hasnat Sifat
১৩ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, বন্ধ বিমানবন্দর

সৌদি আরবের পতাকা। ছবি- সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে টানা তৃতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে রিয়াদ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এদিকে নিরাপত্তা পরিস্থিতির কারণে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রয়েছে এবং বিভিন্ন বিমান সংস্থা ফ্লাইট বাতিল করেছে।

সোমবার (১২ অক্টোবর) রাতে রিয়াদে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে বাসিন্দাদের মুঠোফোনে আকাশপথে হামলার আশঙ্কা জানিয়ে সতর্কবার্তা পাঠানো হয়।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, হুথিরা রিয়াদের দিকে একটি এবং খামিস মুশাইতের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। তিনটি ক্ষেপণাস্ত্রই প্রতিহত ও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, রিয়াদে তাদের লক্ষ্যবস্তু ছিল কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। এ ছাড়া ইয়েমেন সীমান্তের কাছে খামিস মুশাইতের একটি সামরিক বিমানঘাঁটি লক্ষ্য করেও ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানান তিনি। তবে বিমানবন্দর ও বিমানঘাঁটিতে হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বেশ কিছু জনবহুল এলাকা। সৌদি আরবের বিমানবন্দরগুলোকে অনিরাপদ দাবি করে সেখানে ফ্লাইট পরিচালনা না করতে আন্তর্জাতিক বিমান সংস্থা ও যাত্রীদের আবারও সতর্ক করেছেন ইয়াহিয়া সারি। তবে মক্কা ও মদিনার বিমানবন্দরকে এ সতর্কতার বাইরে রেখেছে গোষ্ঠীটি।

প্রতিবেদন অনুযায়ী, গত শনিবারের হামলার পর থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। ওই হামলায় অন্তত ১৩ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হওয়ার খবর দেওয়া হয়েছে। পরদিন রোববারের আরেকটি হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন বলে জানানো হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে। এ পরিস্থিতিতে রিয়াদগামী এবং রিয়াদ থেকে ছেড়ে যাওয়া একাধিক ফ্লাইট বাতিল করেছে বিভিন্ন বিমান সংস্থা।

নিরাপত্তা পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ রিয়াদগামী ও রিয়াদ থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট আগামী সপ্তাহ পর্যন্ত বাতিলের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইটও স্থগিত করেছে সংস্থাটি।

বাহরাইনের জাতীয় বিমান সংস্থা গালফ এয়ারও রিয়াদগামী সব ফ্লাইট বাতিল করেছে। সংস্থাটির এ সিদ্ধান্ত আগামী শনিবার পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

সৌদি আরবের তেল স্থাপনাগুলোতেও হামলা চালানোর দাবি করেছে হুথিরা। সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির প্রভাবে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

সৌদি আরবের পতাকা। ছবি- সংগৃহীত
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, বন্ধ বিমানবন্দর

১

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ক্ষেতলালের যুবক নিহত

২

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ বেনাপোলে হস্তান্তর

৩

ক্ষেতলালে রাতের আঁধারে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

৪

পাবনার বেড়ায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি: দুই ফার্মেসিকে জরিমানা

৫

ইউপি নির্বাচন: চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ প্রকাশ

৬

স্থানান্তর ফিচারে ফিরল ভোটাররা: ইসি’র নতুন নির্দেশনা জারি

৭

বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, চুক্তি স্বাক্ষর আজ

৮

মহাখালীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় প্রাণ গেল নারীর

৯

কেন পালিত হয় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম?

১০

আগামীকাল ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

১১

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়লো ১৭ পয়সা

১২

ভারতে পাচারকালে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৩

জয়পুরহাটের হাঁসের পালক যাচ্ছে বিদেশে

১৪

জয়পুরহাটে ৫০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

ধানের পাশাপাশি মাচাভরা সবুজ ফসলে বদলে যাচ্ছে ক্ষেতলালের কৃষির চিত্র

১৬

পাঁচবিবিতে মাদ্রাসার ৪’তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৭

সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন মঞ্জুর,স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

১৮

রাবি শিক্ষার্থী ও রেলকর্মীদের বিরোধ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৯

চাকরি থেকে পলায়নের অভিযোগ: ঢাকার সাবেক এসপি আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

২০