হক্বের ডাক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদির তেল পাইপলাইন বন্ধ, ঝুঁকিতে বৈশ্বিক সরবরাহ

সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি তেল পাইপলাইন অচল হয়ে পড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে সরবরাহ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। কয়েক দিনের মধ্যে পাইপলাইনটি সচল করা সম্ভব না হলে সৌদি আরবের রপ্তানির জন্য সংরক্ষিত তেলের মজুত দ্রুত কমে যেতে পারে। এতে বিশ্ববাজারে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, যা বৈশ্বিক সরবরাহের প্রায় ৪ শতাংশ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি তেল ক্রেতা ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে পাইপলাইনটি দ্রুত সচল করা নিয়ে উদ্বেগ রয়েছে। পাইপলাইনটি দীর্ঘ সময় বন্ধ থাকলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ সংকট আরও গভীর হতে পারে।
পাইপলাইনটির মেরামতে কত সময় লাগবে, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে ভিন্ন মত রয়েছে। একটি সূত্রের মতে, ক্ষয়ক্ষতি মেরামত করতে পাঁচ থেকে ছয় সপ্তাহ পর্যন্ত সময় প্রয়োজন হতে পারে। তবে অন্য একটি সূত্র জানিয়েছে, এর আগেই মেরামতের কাজ শেষ করা সম্ভব এবং মেরামত চলাকালেও সীমিত পরিসরে তেল পরিবহন চালু রাখা যেতে পারে। এ বিষয়ে সৌদি সরকারের মিডিয়া অফিস ও দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হরমুজ প্রণালি এড়িয়ে তেল পরিবহনের প্রধান পথ,আরব উপদ্বীপের মরুভূমির মধ্য দিয়ে যাওয়া এই পাইপলাইনটি গত কয়েক মাসে সৌদি আরবের জন্য গুরুত্বপূর্ণ বিকল্প তেল পরিবহন ব্যবস্থা হিসেবে কাজ করেছে। হরমুজ প্রণালিতে অচলাবস্থা বা নিরাপত্তা সংকট তৈরি হলে এর মাধ্যমে সৌদি আরব লোহিত সাগরের ইয়ানবু বন্দরে তেল পাঠাতে পারে।
সৌদি আরব বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ। এই পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল তেল ইয়ানবু বন্দরে পাঠানো হচ্ছিল। তবে পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় ইয়ানবু বন্দরে থাকা মজুত দিয়ে মাত্র পাঁচ থেকে সাত দিন রপ্তানি চালিয়ে যাওয়া সম্ভব হতে পারে বলে জানিয়েছেন সৌদি তেল রপ্তানি সম্পর্কে অবগত কয়েকজন শিল্পসংশ্লিষ্ট ব্যক্তি।
এ ছাড়া মিসরের আইন সোখনা ও সিদি কেরি বন্দরে থাকা সৌদি তেলের মজুত থেকেও কয়েক দিন গ্রাহকদের সরবরাহ অব্যাহত রাখার সুযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
দ্রুত শেষ হতে পারে মজুত,শিল্পসংশ্লিষ্টদের হিসাবে, ইয়ানবু বন্দরে প্রায় ৩ কোটি ৫০ লাখ ব্যারেল তেল সংরক্ষণের সক্ষমতা রয়েছে। আইন সোখনা বন্দরে প্রায় ১ কোটি ৮০ লাখ এবং সিদি কেরি বন্দরে প্রায় ২ কোটি ব্যারেল তেল রাখার ব্যবস্থা রয়েছে।
তবে এসব স্থাপনার মজুত ধারণক্ষমতা পুরোপুরি ব্যবহৃত অবস্থায় নেই। ফলে দীর্ঘ সময় পাইপলাইনটি অচল থাকলে সৌদি আরবের রপ্তানির জন্য সংরক্ষিত তেলের মজুতও শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সৌদির তেল সরবরাহে বড় ধাক্কা,আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, হরমুজ প্রণালি ও লোহিত সাগর দিয়ে তেল পরিবহন কমে যাওয়ার প্রভাবে আগস্টে সৌদি আরবের তেল সরবরাহ কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
আইইএর পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বৈশ্বিক তেল সরবরাহ দৈনিক প্রায় ৫৭ লাখ ব্যারেল কমে যেতে পারে। এই ঘাটতি বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৬ শতাংশের সমান।এর মধ্যেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ পরিস্থিতি আরও চাপের মুখে পড়তে পারে।
নতুন উদ্বেগ লোহিত সাগর ঘিরে,তেল পরিবহনের অবকাঠামোতে সমস্যার পাশাপাশি লোহিত সাগরকেন্দ্রিক নিরাপত্তা পরিস্থিতিও নতুন করে উদ্বেগ তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, লোহিত সাগরের প্রবেশমুখে ইয়েমেনের হুতি যোদ্ধাদের তৎপরতা বেড়েছে। শুক্রবার তারা ওই অঞ্চলের একটি দ্বীপ দখল করেছে বলে দাবি করা হয়েছে।
এর আগে সৌদি আরবের তেলবাহী জাহাজে হামলার হুমকিও দিয়েছে গোষ্ঠীটি। ফলে পাইপলাইন সংকটের পাশাপাশি সমুদ্রপথে তেল পরিবহন নিয়েও নতুন ঝুঁকি তৈরি হয়েছে।
বিশ্লেষকদের আশঙ্কা, পাইপলাইন দ্রুত সচল করা সম্ভব না হলে এবং একই সময়ে সমুদ্রপথে নিরাপত্তা ঝুঁকি বাড়তে থাকলে বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ সংকট আরও তীব্র হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, বন্ধ বিমানবন্দর

১

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ক্ষেতলালের যুবক নিহত

২

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ বেনাপোলে হস্তান্তর

৩

ক্ষেতলালে রাতের আঁধারে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

৪

পাবনার বেড়ায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি: দুই ফার্মেসিকে জরিমানা

৫

ইউপি নির্বাচন: চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ প্রকাশ

৬

স্থানান্তর ফিচারে ফিরল ভোটাররা: ইসি’র নতুন নির্দেশনা জারি

৭

বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, চুক্তি স্বাক্ষর আজ

৮

মহাখালীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় প্রাণ গেল নারীর

৯

কেন পালিত হয় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম?

১০

আগামীকাল ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

১১

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়লো ১৭ পয়সা

১২

ভারতে পাচারকালে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৩

জয়পুরহাটের হাঁসের পালক যাচ্ছে বিদেশে

১৪

জয়পুরহাটে ৫০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

ধানের পাশাপাশি মাচাভরা সবুজ ফসলে বদলে যাচ্ছে ক্ষেতলালের কৃষির চিত্র

১৬

পাঁচবিবিতে মাদ্রাসার ৪’তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৭

সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন মঞ্জুর,স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

১৮

রাবি শিক্ষার্থী ও রেলকর্মীদের বিরোধ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৯

চাকরি থেকে পলায়নের অভিযোগ: ঢাকার সাবেক এসপি আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

২০