অনলাইন ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়: রয়্যাল মরোক্কান ফুটবল প্রধান

২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের জমকালো ফাইনাল ম্যাচটি মরক্কোর কাসাব্লাঙ্কায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজা। স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

ফাইনাল ম্যাচ আয়োজনের লক্ষ্য নিয়ে কাসাব্লাঙ্কা থেকে ৬০ কিলোমিটার দূরে বেনসলিমান অঞ্চলে তৈরি হচ্ছে অত্যাধুনিক ‘হাসান দ্বিতীয় স্টেডিয়াম’। প্রায় ১২ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত হতে যাওয়া এই স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা হবে ১ লাখ ১৫ হাজার।

তবে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) এখন পর্যন্ত ফাইনালের ভেন্যু নিয়ে চূড়ান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ম্যাচটি নিজেদের দেশে আয়োজনের দৌড়ে স্পেনের সঙ্গে মরক্কোর তীব্র প্রতিযোগিতা চলছে।

উল্লেখ্য, ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল হতে যাচ্ছে অত্যন্ত ব্যতিক্রমী ও ঐতিহাসিক। ফুটবলের ১০০ বছর পূর্তি উপলক্ষে বিশ্বের ৩টি মহাদেশের ৬টি দেশ জুড়ে এই টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আসরের উদ্বোধনী প্রথম ৩টি ম্যাচ আয়োজিত হবে লাতিন আমেরিকার তিন দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। এরপর টুর্নামেন্টের মূল অংশের খেলাগুলো যৌথভাবে আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, বন্ধ বিমানবন্দর

১

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ক্ষেতলালের যুবক নিহত

২

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ বেনাপোলে হস্তান্তর

৩

ক্ষেতলালে রাতের আঁধারে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

৪

পাবনার বেড়ায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি: দুই ফার্মেসিকে জরিমানা

৫

ইউপি নির্বাচন: চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ প্রকাশ

৬

স্থানান্তর ফিচারে ফিরল ভোটাররা: ইসি’র নতুন নির্দেশনা জারি

৭

বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, চুক্তি স্বাক্ষর আজ

৮

মহাখালীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় প্রাণ গেল নারীর

৯

কেন পালিত হয় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম?

১০

আগামীকাল ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

১১

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়লো ১৭ পয়সা

১২

ভারতে পাচারকালে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৩

জয়পুরহাটের হাঁসের পালক যাচ্ছে বিদেশে

১৪

জয়পুরহাটে ৫০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

ধানের পাশাপাশি মাচাভরা সবুজ ফসলে বদলে যাচ্ছে ক্ষেতলালের কৃষির চিত্র

১৬

পাঁচবিবিতে মাদ্রাসার ৪’তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৭

সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন মঞ্জুর,স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

১৮

রাবি শিক্ষার্থী ও রেলকর্মীদের বিরোধ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৯

চাকরি থেকে পলায়নের অভিযোগ: ঢাকার সাবেক এসপি আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

২০