হক্বের ডাক ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় খাসির কাচ্চির নামে ছাগী ও ভেড়ার মাংস: দুই হোটেলকে জরিমানা

বগুড়া শহরে খাসির বিরিয়ানি ও কাচ্চির নামে ছাগী ও ভেড়ার মাংস বিক্রির অপরাধে দুটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে প্রতিষ্ঠানগুলোতে নোংরা পরিবেশ ও অপরিশোধিত লবণ ব্যবহারের সত্যতা পাওয়া গেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানের নেতৃত্ব দেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। এ সময় তারা স্টেশন রোডের ‘রয়েল কাচ্চি’ ও ‘ঢাকা কাচ্চি ডাইন’ নামের প্রতিষ্ঠান দুটিতে তদারকি চালান।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, খাবারের মূল্য তালিকায় খাসির মাংসের কথা লেখা থাকলেও মূলত ছাগী ও ভেড়ার মাংস দিয়ে কাচ্চি-বিরিয়ানি তৈরি করে গ্রাহকদের সাথে প্রতারণা করা হচ্ছিল। পাশাপাশি অত্যন্ত অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও শিল্পে ব্যবহৃত অপরিশোধিত লবণ রান্নায় ব্যবহারের প্রমাণ মেলে।

ভোক্তাদের সাথে প্রতারণা ও স্বাস্থ্যবিধিমুক্ত পরিবেশে খাবার তৈরির দায়ে ভ্রাম্যমাণ আদালত রয়েল কাচ্চিকে ৫ হাজার টাকা এবং ঢাকা কাচ্চি ডাইনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। খাবারের গুণগত মান নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, বন্ধ বিমানবন্দর

১

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ক্ষেতলালের যুবক নিহত

২

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ বেনাপোলে হস্তান্তর

৩

ক্ষেতলালে রাতের আঁধারে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

৪

পাবনার বেড়ায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি: দুই ফার্মেসিকে জরিমানা

৫

ইউপি নির্বাচন: চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ প্রকাশ

৬

স্থানান্তর ফিচারে ফিরল ভোটাররা: ইসি’র নতুন নির্দেশনা জারি

৭

বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, চুক্তি স্বাক্ষর আজ

৮

মহাখালীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় প্রাণ গেল নারীর

৯

কেন পালিত হয় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম?

১০

আগামীকাল ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

১১

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়লো ১৭ পয়সা

১২

ভারতে পাচারকালে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৩

জয়পুরহাটের হাঁসের পালক যাচ্ছে বিদেশে

১৪

জয়পুরহাটে ৫০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

ধানের পাশাপাশি মাচাভরা সবুজ ফসলে বদলে যাচ্ছে ক্ষেতলালের কৃষির চিত্র

১৬

পাঁচবিবিতে মাদ্রাসার ৪’তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৭

সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন মঞ্জুর,স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

১৮

রাবি শিক্ষার্থী ও রেলকর্মীদের বিরোধ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৯

চাকরি থেকে পলায়নের অভিযোগ: ঢাকার সাবেক এসপি আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

২০