বেড়া (পাবনা) প্রতিনিধি:
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনার বেড়ায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি: দুই ফার্মেসিকে জরিমানা

পাবনার বেড়ায় মেয়াদোত্তীর্ণ ও চিকিৎসকদের জন্য নির্ধারিত ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসিকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে দোকান দুটি থেকে অবৈধ ও মেয়াদপার হওয়া বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার পেচাকোলা বাজার ও ডাকবাংলো এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করা হয়।

জানা যায়, অসাধু উপায়ে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পেচাকোলা বাজারের “নুসরাত মেডিকেল হল” এবং ডাকবাংলো বাজারের “বেড়া মেডিকেল হল”-এ অভিযান পরিচালনা করে মোবাইল কোর্ট।

অভিযানকালে অপরাধের সত্যতা পাওয়ায় ‘ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর ৪০ (খ) ও (ঘ) ধারায় নুসরাত মেডিকেল হলের দায়িত্বপ্রাপ্ত নুরনবীকে ৭ হাজার টাকা এবং বেড়া মেডিকেল হলের দায়িত্বপ্রাপ্ত আনিসুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার মিঠুন সাহা ও তাঁর প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনার সময় বেড়া মডেল থানার এসআই আলী আজমের নেতৃত্বে পুলিশের একটি টিম আইনশৃঙ্খলা সুরক্ষায় সহায়তা প্রদান করে।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি রোধ ও নিরাপদ ওষুধ সেবা সুনিশ্চিত করতে অসাধু ফার্মেসি ও অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, বন্ধ বিমানবন্দর

১

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ক্ষেতলালের যুবক নিহত

২

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ বেনাপোলে হস্তান্তর

৩

ক্ষেতলালে রাতের আঁধারে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

৪

পাবনার বেড়ায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি: দুই ফার্মেসিকে জরিমানা

৫

ইউপি নির্বাচন: চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ প্রকাশ

৬

স্থানান্তর ফিচারে ফিরল ভোটাররা: ইসি’র নতুন নির্দেশনা জারি

৭

বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, চুক্তি স্বাক্ষর আজ

৮

মহাখালীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় প্রাণ গেল নারীর

৯

কেন পালিত হয় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম?

১০

আগামীকাল ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

১১

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়লো ১৭ পয়সা

১২

ভারতে পাচারকালে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৩

জয়পুরহাটের হাঁসের পালক যাচ্ছে বিদেশে

১৪

জয়পুরহাটে ৫০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

ধানের পাশাপাশি মাচাভরা সবুজ ফসলে বদলে যাচ্ছে ক্ষেতলালের কৃষির চিত্র

১৬

পাঁচবিবিতে মাদ্রাসার ৪’তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৭

সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন মঞ্জুর,স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

১৮

রাবি শিক্ষার্থী ও রেলকর্মীদের বিরোধ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৯

চাকরি থেকে পলায়নের অভিযোগ: ঢাকার সাবেক এসপি আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

২০