হক্বের ডাক ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেনাপোল দিয়ে দুই মাসে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। এর মধ্যে জুলাই মাসে এসেছে ২৯ হাজার ৪৪০ কেজি এবং আগস্টে আমদানি হয়েছে ৩ লাখ ২৩ হাজার ৩৪৬ কেজি।
বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টাইন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জুলাই ও আগস্ট—এই দুই মাসে মোট ২২টি আমদানিকারক প্রতিষ্ঠান বেনাপোল বন্দর দিয়ে ইলিশ আমদানি করেছে।
ফিশারিজ কোয়ারেন্টাইন কার্যালয়ের পরিদর্শক আশওয়াদুল আলম জানান, জুলাই মাসে তিনটি আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে ২৯ হাজার ৪৪০ কেজি ইলিশ দেশে আসে। আগস্টে ১৯টি প্রতিষ্ঠানের মাধ্যমে আরও ৩ লাখ ২৩ হাজার ৩৪৬ কেজি ইলিশ আমদানি করা হয়।
দুই মাসে আমদানি করা ইলিশের ঘোষিত মূল্য ৬ কোটি ৯২ লাখ ৯৪ হাজার ৫১০ টাকা। এর মধ্যে জুলাইয়ের মাছের মূল্য ৩৫ লাখ ৪৮ হাজার ৭৯৬ টাকা এবং আগস্টের ইলিশের মূল্য ৬ কোটি ৫৭ লাখ ৪৫ হাজার ৭১৪ টাকা।
বাজারে বেড়েছে ইলিশের সরবরাহ,বেনাপোল দিয়ে বিপুল পরিমাণ ইলিশ আসায় বেনাপোল, শার্শা, বাগআঁচড়া, নাভারণ ও যশোর বড় বাজারসহ জেলার বিভিন্ন বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে। তবে বাজারে এসব মাছের একটি অংশ ‘মিয়ানমারের ইলিশ’ নামে পরিচিত বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
ক্রেতাদের অভিযোগ, অনেক ক্ষেত্রে বিদেশি ইলিশকে দেশি ইলিশ হিসেবে বিক্রি করা হচ্ছে। দেখতে অনেকটা একই হওয়ায় সাধারণ ক্রেতাদের পক্ষে দেশি ও বিদেশি ইলিশ আলাদা করা কঠিন। স্বাদ ও গন্ধে পার্থক্য থাকার কথা জানালেও কেনার সময় বিষয়টি সবসময় স্পষ্ট করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
যশোরের কয়েকজন আড়তদারের দাবি, মিয়ানমারের ইলিশ ভারত হয়ে বেনাপোল দিয়ে দেশে ঢুকছে। তবে বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টাইন কার্যালয়ের কর্মকর্তাদের ভাষ্য, বেনাপোল দিয়ে আমদানি হওয়া ইলিশ ভারতীয়। মিয়ানমার থেকে আসা ইলিশ সাধারণত চট্টগ্রাম বন্দর দিয়ে দেশে প্রবেশ করে। একই সঙ্গে বাজারে মিয়ানমারের ইলিশ বিক্রি হওয়ার বিষয়টিও কর্মকর্তারা জানিয়েছেন।
সাদা মাছের ঘোষণায় ইলিশ জব্দ,এদিকে গত ২২ জুলাই বেনাপোল স্থলবন্দর দিয়ে সাদা মাছের ঘোষণা দিয়ে আমদানি করা ১২ কার্টনে প্রায় ৩৬০ কেজি ভারতীয় ইলিশ পাওয়ার ঘটনা ঘটে। পরে মাছগুলো জব্দ করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।
দামে বড় পার্থক্য,যশোর বড় বাজারের ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ১ কেজি ২০০ থেকে ৩০০ গ্রাম ওজনের দেশি ইলিশ প্রতি কেজি প্রায় ৩ হাজার ৩০০ থেকে ৩ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ১ কেজি ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের কথিত মিয়ানমারের ইলিশের দাম প্রায় ১ হাজার ৪০০ টাকা কেজি।
ফলে আকারে তুলনামূলক বড় হলেও বিদেশি ইলিশের দাম দেশি ইলিশের চেয়ে অনেক কম। কম দামের কারণে ক্রেতাদের একটি অংশ বিদেশি ইলিশের দিকে ঝুঁকছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সরেজমিনে যশোর বড় বাজারের পদ্মা ফিস, গৌরব ফিস, মেসার্স তিতাস ফিস ও মেসার্স জামান ফিসসহ কয়েকটি আড়তে এসব ইলিশের সরবরাহ দেখা গেছে।
এক মাসে আমদানি বেড়েছে প্রায় ১১ গুণ,বেনাপোল স্থলবন্দরের আমদানি তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুলাইয়ের তুলনায় আগস্টে ইলিশ আমদানি প্রায় ১১ গুণ বেড়েছে। জুলাইয়ে যেখানে ২৯ হাজার ৪৪০ কেজি ইলিশ এসেছিল, সেখানে আগস্টে আমদানি হয়েছে ৩ লাখ ২৩ হাজার ৩৪৬ কেজি।
ব্যবসায়ীদের মতে, বিপুল পরিমাণ বিদেশি ইলিশ যশোরের বাজারে আসায় দেশি ইলিশের বিক্রিতেও প্রভাব পড়েছে।
বড় বাজারের মাছ ব্যবসায়ী মেসার্স শেখ পিয়ারু ফিসের স্বত্বাধিকারী মোহাম্মদ পিয়ারু বলেন, তিনি জানেন এসব মাছ মিয়ানমার থেকে ভারত হয়ে দেশে আসছে।
দেশি ইলিশের কয়েকজন ব্যবসায়ী সত্যপদ, এরশাদ ও মো. আলমগীর বলেন, কম দামে বড় আকারের বিদেশি ইলিশ পাওয়ায় ক্রেতাদের একটি অংশ সেদিকে চলে যাচ্ছেন। এতে দেশি ইলিশের ব্যবসায়ীরা বিক্রি কমে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
দেশি বলে বিক্রি হলে ক্রেতাদের প্রতারণার অভিযোগ,ব্যবসায়ীদের অভিযোগ, বিদেশি ইলিশকে দেশি ইলিশ হিসেবে বিক্রি করা হলে ক্রেতা ও দেশি ইলিশ ব্যবসায়ী দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হন। ক্রেতারা প্রকৃত তথ্য না জেনে বেশি দামে মাছ কিনতে পারেন, অন্যদিকে দেশি ইলিশের ব্যবসায়ীরা বাজার হারানোর আশঙ্কায় থাকেন।
যশোর জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন বলেন, জেলা মৎস্য বিভাগ নিয়মিত বাজার মনিটরিং করে। তবে আমদানি করা মাছকে দেশি ইলিশ হিসেবে বিক্রির বিষয়টি মৎস্য আইনের আওতায় সরাসরি না থাকায় এ ক্ষেত্রে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ সীমিত।
অন্যদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, আমদানি করা ইলিশ অবশ্যই যথাযথ ঘোষণা দিয়ে বিক্রি করতে হবে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, বন্ধ বিমানবন্দর

১

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ক্ষেতলালের যুবক নিহত

২

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ বেনাপোলে হস্তান্তর

৩

ক্ষেতলালে রাতের আঁধারে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

৪

পাবনার বেড়ায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি: দুই ফার্মেসিকে জরিমানা

৫

ইউপি নির্বাচন: চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ প্রকাশ

৬

স্থানান্তর ফিচারে ফিরল ভোটাররা: ইসি’র নতুন নির্দেশনা জারি

৭

বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, চুক্তি স্বাক্ষর আজ

৮

মহাখালীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় প্রাণ গেল নারীর

৯

কেন পালিত হয় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম?

১০

আগামীকাল ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

১১

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়লো ১৭ পয়সা

১২

ভারতে পাচারকালে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৩

জয়পুরহাটের হাঁসের পালক যাচ্ছে বিদেশে

১৪

জয়পুরহাটে ৫০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

ধানের পাশাপাশি মাচাভরা সবুজ ফসলে বদলে যাচ্ছে ক্ষেতলালের কৃষির চিত্র

১৬

পাঁচবিবিতে মাদ্রাসার ৪’তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৭

সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন মঞ্জুর,স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

১৮

রাবি শিক্ষার্থী ও রেলকর্মীদের বিরোধ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৯

চাকরি থেকে পলায়নের অভিযোগ: ঢাকার সাবেক এসপি আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

২০