হক্বের ডাক ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া শহরে এ কর্মসূচি পালন করা হয়। শহরের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ের শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মহিলা দলের নেতাকর্মীরা বলেন, একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে আপত্তিকর বা কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা মুফতি আমির হামজার বক্তব্যের নিন্দা জানিয়ে এর প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।
এদিকে বিষয়টি নিয়ে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক বলেন, সার ডিলার নিয়োগের কমিটিতে স্থানীয় সংসদ সদস্যদের উপদেষ্টা হিসেবে থাকার কথা থাকলেও সেখানে দলীয়করণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিএনপি নিজেদের মতো করে যে প্রক্রিয়া চালিয়েছে, সেটি গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
এনামুল হকের ভাষ্য, সাধারণ ব্যবসায়ীরা যাতে সুযোগ পান, সে জন্য সার ডিলার নিয়োগে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। এসব বিষয় নিয়েই মুফতি আমির হামজা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছেন বলে দাবি করেন তিনি।
তবে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন বলেন, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে কারা কীভাবে কাজ করছেন, সে বিষয়ে তারা অবগত নন। ব্যবসায়ীসহ যাদের আবেদন নিয়ম অনুযায়ী যোগ্য বলে বিবেচিত হবে, তাদের মধ্য থেকেই বিধি মেনে ডিলার নিয়োগ দেওয়া হবে।
তিনি বলেন, কারও রাজনৈতিক পরিচয় থাকতেই পারে। তবে ডিলার নিয়োগের ক্ষেত্রে অবশ্যই নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে। একই সঙ্গে কোনো নারী সংসদ সদস্যকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করা সমীচীন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
মিছিলে কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, বন্ধ বিমানবন্দর

১

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ক্ষেতলালের যুবক নিহত

২

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ বেনাপোলে হস্তান্তর

৩

ক্ষেতলালে রাতের আঁধারে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

৪

পাবনার বেড়ায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি: দুই ফার্মেসিকে জরিমানা

৫

ইউপি নির্বাচন: চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ প্রকাশ

৬

স্থানান্তর ফিচারে ফিরল ভোটাররা: ইসি’র নতুন নির্দেশনা জারি

৭

বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, চুক্তি স্বাক্ষর আজ

৮

মহাখালীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় প্রাণ গেল নারীর

৯

কেন পালিত হয় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম?

১০

আগামীকাল ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

১১

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়লো ১৭ পয়সা

১২

ভারতে পাচারকালে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৩

জয়পুরহাটের হাঁসের পালক যাচ্ছে বিদেশে

১৪

জয়পুরহাটে ৫০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

ধানের পাশাপাশি মাচাভরা সবুজ ফসলে বদলে যাচ্ছে ক্ষেতলালের কৃষির চিত্র

১৬

পাঁচবিবিতে মাদ্রাসার ৪’তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৭

সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন মঞ্জুর,স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

১৮

রাবি শিক্ষার্থী ও রেলকর্মীদের বিরোধ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৯

চাকরি থেকে পলায়নের অভিযোগ: ঢাকার সাবেক এসপি আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

২০