বাসা বা বাসস্থান পরিবর্তনের কারণে যারা ভোটার এলাকা পরিবর্তন করতে চান, তাদের জন্য আবারও ভোটার স্থানান্তর প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষর করা এক চিঠিতে মাঠপর্যায়ে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।
ইসি সূত্রে জানা গেছে, এর আগে গত ২ সেপ্টেম্বর জারি করা এক আদেশে ১০ সেপ্টেম্বরের মধ্যে স্থানান্তরের আবেদনগুলো নিষ্পত্তি করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তবে নাগরিক দুর্ভোগ লাঘবে ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইসি পুনরায় এই সেবাটি চালু রাখার পদক্ষেপ নিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে দেশের সব থানা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে।
মন্তব্য করুন