হক্বের ডাক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ-গ্যাস খাত পুনর্গঠনে সরকারকে সময় দিতে হবে: ধর্মমন্ত্রী

গত ১৮ বছরে দেশের বিদ্যুৎ ও গ্যাস খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন। তিনি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা থেকে এ দুটি খাতকে পুনর্গঠন করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বর্তমান সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের উদ্যোগে আয়োজিত ‘মাসব্যাপী ইসলামী বইমেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, দীর্ঘদিনের সংকট একদিনে দূর করা সম্ভব নয়। সরকারকে কাজ করার সুযোগ দেওয়া হলে ধীরে ধীরে বিদ্যুৎ ও গ্যাসসহ বিভিন্ন খাতের সমস্যার সমাধান হবে। প্রয়োজনীয় সময় পেলে বর্তমান সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সরকারকে সময় দেওয়ার বিষয়টি বোঝাতে একটি শিশুর উদাহরণ তুলে ধরে তিনি বলেন, জন্মের পরপরই কোনো শিশুকে কথা বলতে বা ‘আব্বা’ ডাকতে বলা সম্ভব নয়। তাকে বেড়ে ওঠার জন্য সময় দিতে হয়। একইভাবে একটি সরকারকেও কাজের ফল দেখানোর জন্য পর্যাপ্ত সময় ও সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, মহান আল্লাহর ওপর আস্থা রেখে ধৈর্যের সঙ্গে সঠিকভাবে কাজ করে যেতে হবে। সরকারকে প্রয়োজনীয় সময় ও সহযোগিতা করা হলে দেশের বিদ্যমান সংকটগুলো ধীরে ধীরে সমাধান করা সম্ভব।
ইসলামী বইমেলার গুরুত্ব তুলে ধরে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, মানুষের মধ্যে ইসলামী জ্ঞানচর্চা, বই পড়ার অভ্যাস ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং ইসলামের শান্তি ও কল্যাণের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াও এ মেলার অন্যতম উদ্দেশ্য।
ইসলামিক ফাউন্ডেশন প্রসঙ্গে ধর্মমন্ত্রী অভিযোগ করেন, গত ১৮ বছর প্রতিষ্ঠানটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে এবং এতে আওয়ামী লীগের প্রভাব প্রতিষ্ঠিত করা হয়েছিল। তিনি বলেন, অতীতের রাজনৈতিক প্রভাব থেকে ইসলামিক ফাউন্ডেশনকে মুক্ত করে পবিত্র কোরআন ও হাদিসের শিক্ষা প্রচার ও প্রসারের কার্যকর কেন্দ্রে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, বন্ধ বিমানবন্দর

১

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ক্ষেতলালের যুবক নিহত

২

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ বেনাপোলে হস্তান্তর

৩

ক্ষেতলালে রাতের আঁধারে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

৪

পাবনার বেড়ায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি: দুই ফার্মেসিকে জরিমানা

৫

ইউপি নির্বাচন: চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ প্রকাশ

৬

স্থানান্তর ফিচারে ফিরল ভোটাররা: ইসি’র নতুন নির্দেশনা জারি

৭

বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, চুক্তি স্বাক্ষর আজ

৮

মহাখালীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় প্রাণ গেল নারীর

৯

কেন পালিত হয় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম?

১০

আগামীকাল ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

১১

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়লো ১৭ পয়সা

১২

ভারতে পাচারকালে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৩

জয়পুরহাটের হাঁসের পালক যাচ্ছে বিদেশে

১৪

জয়পুরহাটে ৫০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

ধানের পাশাপাশি মাচাভরা সবুজ ফসলে বদলে যাচ্ছে ক্ষেতলালের কৃষির চিত্র

১৬

পাঁচবিবিতে মাদ্রাসার ৪’তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৭

সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন মঞ্জুর,স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

১৮

রাবি শিক্ষার্থী ও রেলকর্মীদের বিরোধ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৯

চাকরি থেকে পলায়নের অভিযোগ: ঢাকার সাবেক এসপি আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

২০