হক্বের ডাক ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট ও সেনাবাহিনী

 গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামক একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও যৌথভাবে কাজ করছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কারখানায় আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা ও ভয়াবহতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় পরবর্তীতে একে একে আরও ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। বর্তমানে ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে আকস্মিক এই অগ্নিকাণ্ডের কারণে সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে ফায়ার সার্ভিসের অতিরিক্ত ইউনিট ও জরুরি বাহনগুলোর ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বেগ পেতে হচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আপডেট পেতে দৈনিক হক্বের ডাক-এর সাথেই থাকুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম

১

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট ও সেনাবাহিনী

২

চুয়েটে উপাচার্য ২৪ ঘণ্টার বেশি অবরুদ্ধ, বললেন ‘প্রচণ্ড মাথাব্যথা, একটু বিশ্রাম প্রয়োজন’

৩

ফেসবুকে চাকু হাতে ভীতি প্রদর্শন: বগুড়ায় ‘সুইট গ্রুপ’-এর মূলহোতাসহ গ্রেপ্তার ২

৪

রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, বন্ধ বিমানবন্দর

৫

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ক্ষেতলালের যুবক নিহত

৬

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ বেনাপোলে হস্তান্তর

৭

ক্ষেতলালে রাতের আঁধারে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

৮

পাবনার বেড়ায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি: দুই ফার্মেসিকে জরিমানা

৯

ইউপি নির্বাচন: চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ প্রকাশ

১০

স্থানান্তর ফিচারে ফিরল ভোটাররা: ইসি’র নতুন নির্দেশনা জারি

১১

বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, চুক্তি স্বাক্ষর আজ

১২

মহাখালীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় প্রাণ গেল নারীর

১৩

কেন পালিত হয় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম?

১৪

আগামীকাল ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

১৫

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়লো ১৭ পয়সা

১৬

ভারতে পাচারকালে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৭

জয়পুরহাটের হাঁসের পালক যাচ্ছে বিদেশে

১৮

জয়পুরহাটে ৫০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৯

ধানের পাশাপাশি মাচাভরা সবুজ ফসলে বদলে যাচ্ছে ক্ষেতলালের কৃষির চিত্র

২০