হক্বের ডাক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬, ৩:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেসবুকে চাকু হাতে ভীতি প্রদর্শন: বগুড়ায় ‘সুইট গ্রুপ’-এর মূলহোতাসহ গ্রেপ্তার ২

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বার্মিজ চাকু উঁচিয়ে ভীতি ছড়ানোর অভিযোগে বগুড়ায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানকালে তাঁদের কাছ থেকে একটি বার্মিজ চাকু এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলকোট মধ্যপাড়া এলাকার এরশাদুল রহমানের ছেলে এরিন আহমেদ সুইট (১৯) এবং একই উপজেলার বিলকেশপাথার এলাকার সাইফুল ইসলামের ছেলে মো. মিরাজুল (১৯)। পুলিশ সূত্রে জানা গেছে, সুইট স্থানীয় কিশোর গ্যাং ‘সুইট গ্রুপ’-এর মূল হোতা।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (১১ অক্টোবর) বিকেলে শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় সুইটের কাছ থেকে ৬.৭ ইঞ্চি দৈর্ঘ্যের একটি বার্মিজ চাকু এবং একটি নিবন্ধনহীন ১৫০ সিসির মোটরসাইকেল জব্দ করা হয়।

পরদিন সোমবার (১২ অক্টোবর) দুপুরে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ডিবির পরিদর্শক ইকবাল বাহার।

তিনি জানান, সম্প্রতি সুইট একটি বার্মিজ চাকু নিয়ে ভীতি প্রদর্শনের ভিডিও তৈরি করেন। সহযোগীর সহায়তায় ধারণ করা সেই ভিডিও ফেসবুকে আপলোড করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটি আরও বেশি আতঙ্কের করার জন্য ইন্টারনেট থেকে ডাউনলোড করা একটি আগ্নেয়াস্ত্রের ছবিও এতে যুক্ত করা হয়েছিল।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বগুড়ার পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশ দ্রুত অভিযানে নামে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ডিবি পরিদর্শক ইকবাল বাহার আরও জানান, সুইট এলাকার বেশ কিছু উঠতি বয়সী তরুণকে সংঘবদ্ধ করে ‘সুইট গ্রুপ’ নামে একটি কিশোর গ্যাং তৈরি করেছিলেন। মূলত এলাকায় নিজস্ব আধিপত্য বিস্তার ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক তৈরির উদ্দেশ্যেই ভিডিওটি আপলোড করা হয়েছিল। তবে বাস্তবে তাঁর কাছে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না বলে পুলিশের কাছে দাবি করেছেন সুইট।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়েটে উপাচার্য ২৪ ঘণ্টার বেশি অবরুদ্ধ, বললেন ‘প্রচণ্ড মাথাব্যথা, একটু বিশ্রাম প্রয়োজন’

১

ফেসবুকে চাকু হাতে ভীতি প্রদর্শন: বগুড়ায় ‘সুইট গ্রুপ’-এর মূলহোতাসহ গ্রেপ্তার ২

২

রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, বন্ধ বিমানবন্দর

৩

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ক্ষেতলালের যুবক নিহত

৪

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ বেনাপোলে হস্তান্তর

৫

ক্ষেতলালে রাতের আঁধারে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

৬

পাবনার বেড়ায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি: দুই ফার্মেসিকে জরিমানা

৭

ইউপি নির্বাচন: চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ প্রকাশ

৮

স্থানান্তর ফিচারে ফিরল ভোটাররা: ইসি’র নতুন নির্দেশনা জারি

৯

বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, চুক্তি স্বাক্ষর আজ

১০

মহাখালীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় প্রাণ গেল নারীর

১১

কেন পালিত হয় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম?

১২

আগামীকাল ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

১৩

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়লো ১৭ পয়সা

১৪

ভারতে পাচারকালে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৫

জয়পুরহাটের হাঁসের পালক যাচ্ছে বিদেশে

১৬

জয়পুরহাটে ৫০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৭

ধানের পাশাপাশি মাচাভরা সবুজ ফসলে বদলে যাচ্ছে ক্ষেতলালের কৃষির চিত্র

১৮

পাঁচবিবিতে মাদ্রাসার ৪’তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯

সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন মঞ্জুর,স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

২০