রিপোর্ট বাংলাদেশ
৪ এপ্রিল ২০২৫, ২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতীয় সেনাঘাঁটিতে হামলা

লাইন অব কন্ট্রোল (এলওসি) পেরিয়ে ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় পাকিস্তানি সেনারা অনুপ্রবেশ করেছে। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, পাকিস্তানি সেনারা সেখানকার একটি সেনাঘাঁটিতেও হামলা চালিয়েছে, যা যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। খবর দ্য ট্রিবিউন।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটে কৃষ্ণ ঘাঁটি সেক্টরে পাকিস্তানি সেনারা কোনো উসকানি ছাড়াই মাইন বিস্ফোরণ ঘটিয়ে গুলিবর্ষণ শুরু করে।

প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সুনীল বার্তওয়াল জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি সেনাদের এই হামলার জবাব দিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

পাকিস্তানের পক্ষ থেকে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ভারতীয় সূত্র দাবি করছে, বিস্ফোরণ ও গুলিবর্ষণে পাকিস্তানি বাহিনীর পাঁচ সেনা আহত হয়েছে।

গত ২১ ফেব্রুয়ারি পুঞ্চ জেলার চাক্কান-দা-বাঘ সীমান্ত পয়েন্টে দুই দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সীমান্তের উত্তেজনা কমাতে এই বৈঠক অনুষ্ঠিত হলেও মঙ্গলবারের ঘটনা উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি পাকিস্তান ও ভারতের মধ্যে নতুন যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা কমে এসেছিল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ওষুধ যায় কোথায়, প্রশ্ন খুমেক হাসপাতালে

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুন: নিহত ৫, নিখোঁজ ৮৭

বগুড়ায় জন্মদিনের ফাঁদে জিম্মি, অস্ত্র ঠেকিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়ায় খেলার জেরে টর্চলাইট জ্বালিয়ে ২ গ্রামের সংঘর্ষ, আহত ৩০

রংপুরে রেস্টুরেন্টে ডিবির অভিযান: অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৫

বগুড়ায় জেলা পুলিশের সাফল্য: উদ্ধার ৮০ মোবাইল ফিরল মালিকদের হাতে

টাইব্রেকারে সদর উপজেলাকে হারিয়ে ডিসি গোল্ডকাপ চ্যাম্পিয়ন বগুড়া সিটি কর্পোরেশন

পাথরঘাটায় বঙ্গোপসাগরে বজ্রপাতের সময় নিখোঁজ জেলে

শিবপুরে সবজির চারা বিক্রি করে স্বাবলম্বী বহু কৃষক

জয়পুরহাটে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বোনকে আঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

উপাসনালয়ে কর্মরতদের উৎসব ভাতা ও সম্মানি দেবে সরকার: নীতিমালা জারি, বাতিল হতে পারে ৯ কারণে

১১

স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের আট মাস পর তদন্ত

১২

৪ হাজার টাকার লোভে শিশুদের পেটে ইয়াবা: চট্টগ্রামে র‌্যাবের জালে পাচারচক্রের নারী আটক

১৩

সাপাহার সীমান্তে পুশইন ব্যর্থ, ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৪

কুমিল্লা’য় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

১৫

৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮-৩১ ডিসেম্বর

১৬

কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি’তে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ঘোষণা

১৭

কুড়িগ্রামে একই আসনে লড়বে আপন দু’ভাই দুই দল থেকে

১৮

গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে ছাত্রদল নেতা

১৯

নতুন কর্মসূচির ঘোষণা জামায়াতসহ ৮ দলের

২০