রিপোর্ট বাংলাদেশ~
৩১ অক্টোবর ২০২৫, ২:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক

সিরাজগঞ্জের রায়গঞ্জে চাকরি জীবনের শেষ কর্মদিবসেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মো. ফজলুল করিম (৬০) নামের এক শিক্ষক।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপজেলার ব্রহ্মগাছা ক্লাস্টারের হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

মো. ফজলুল করিম ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তিনি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মীরের দেউলমুরা এলাকার বাসিন্দা। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ছিল তার চাকরি জীবনের শেষ কর্মদিবস। বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে বিদ্যালয়ের ওয়াশরুমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পৌঁছানোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রায়গঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন জানান, তিনি ছিলেন একজন সৎ ও শান্ত স্বভাবের শিক্ষক। তার মৃত্যু আমাদের জন্য গভীর শোকের।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, মো. ফজলুল করিম একজন দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। চাকরির শেষ দিনে তার এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। শিক্ষা পরিবার একজন ভালো মানুষকে হারাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ওষুধ যায় কোথায়, প্রশ্ন খুমেক হাসপাতালে

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুন: নিহত ৫, নিখোঁজ ৮৭

বগুড়ায় জন্মদিনের ফাঁদে জিম্মি, অস্ত্র ঠেকিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়ায় খেলার জেরে টর্চলাইট জ্বালিয়ে ২ গ্রামের সংঘর্ষ, আহত ৩০

রংপুরে রেস্টুরেন্টে ডিবির অভিযান: অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৫

বগুড়ায় জেলা পুলিশের সাফল্য: উদ্ধার ৮০ মোবাইল ফিরল মালিকদের হাতে

টাইব্রেকারে সদর উপজেলাকে হারিয়ে ডিসি গোল্ডকাপ চ্যাম্পিয়ন বগুড়া সিটি কর্পোরেশন

পাথরঘাটায় বঙ্গোপসাগরে বজ্রপাতের সময় নিখোঁজ জেলে

শিবপুরে সবজির চারা বিক্রি করে স্বাবলম্বী বহু কৃষক

জয়পুরহাটে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বোনকে আঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

উপাসনালয়ে কর্মরতদের উৎসব ভাতা ও সম্মানি দেবে সরকার: নীতিমালা জারি, বাতিল হতে পারে ৯ কারণে

১১

স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের আট মাস পর তদন্ত

১২

৪ হাজার টাকার লোভে শিশুদের পেটে ইয়াবা: চট্টগ্রামে র‌্যাবের জালে পাচারচক্রের নারী আটক

১৩

সাপাহার সীমান্তে পুশইন ব্যর্থ, ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৪

কুমিল্লা’য় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

১৫

৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮-৩১ ডিসেম্বর

১৬

কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি’তে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ঘোষণা

১৭

কুড়িগ্রামে একই আসনে লড়বে আপন দু’ভাই দুই দল থেকে

১৮

গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে ছাত্রদল নেতা

১৯

নতুন কর্মসূচির ঘোষণা জামায়াতসহ ৮ দলের

২০