রংপুর মহানগরীর টার্মিনাল এলাকার একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে দুই তরুণ-তরুণীসহ মোট পাঁচজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ‘ক্যাফে গ্রিন ভ্যালি’ নামের ওই রেস্টুরেন্টে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে সেখানে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। ঘটনাস্থল থেকে রেস্টুরেন্টের ম্যানেজারসহ পাঁচজনকে আটক করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে রংপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার জোবায়ের ইসলাম জানান, ক্যাফে গ্রিন ভ্যালি থেকে আটককৃত ব্যক্তিদের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে। নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনার নিরপেক্ষ তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন