অনলাইন ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাথরঘাটায় বঙ্গোপসাগরে বজ্রপাতের সময় নিখোঁজ জেলে

বরগুনার পাথরঘাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও তীব্র বজ্রপাতের কবলে পড়ে মো. শাহিন (২৭) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন।

গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে বঙ্গোপসাগরের ‘ওয়েস্ট বয়া’ (West Buoy) সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিখোঁজ জেলে শাহিন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাইজোড়া গ্রামের মো. আলম ও নাসিমা বেগম দম্পতির ছেলে।

স্থানীয় ও ট্রলার সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর ‘মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলারে করে ১০ জন জেলের একটি দল গভীর সাগরে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা হয়। গত সোমবার রাতে সাগরে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায় এবং ঝোড়ো বাতাসের সঙ্গে তীব্র বজ্রপাত শুরু হয়। ট্রলারের অন্যান্য জেলেরা জানান, বৈরী আবহাওয়ার একপর্যায়ে তারা হঠাৎ দেখতে পান শাহিন ট্রলারে নেই। ধারণা করা হচ্ছে, আকস্মিক উত্তাল ঢেউ ও ঝড়ের ধাক্কায় তিনি সাগরে পড়ে তলিয়ে গেছেন।

দুর্ঘটনার পর পরই ট্রলারের মাঝি ও অন্য জেলেরা সারা রাত সাগরের সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শাহিনের কোনো সন্ধান পাননি।

ট্রলারের মাঝি ও মালিক ফুল মিয়া জানান, ঘটনার পর পর পার্শ্ববর্তী অন্যান্য মাছ ধরার ট্রলারের সহায়তায় তল্লাশি চালানো হয়েছে। পাশাপাশি বিষয়টি দ্রুত পাথরঘাটা থানা পুলিশ ও কোস্টগার্ডকে অবহিত করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে। নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য কোস্টগার্ডের সহায়তায় সাগরে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ওষুধ যায় কোথায়, প্রশ্ন খুমেক হাসপাতালে

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুন: নিহত ৫, নিখোঁজ ৮৭

বগুড়ায় জন্মদিনের ফাঁদে জিম্মি, অস্ত্র ঠেকিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়ায় খেলার জেরে টর্চলাইট জ্বালিয়ে ২ গ্রামের সংঘর্ষ, আহত ৩০

রংপুরে রেস্টুরেন্টে ডিবির অভিযান: অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৫

বগুড়ায় জেলা পুলিশের সাফল্য: উদ্ধার ৮০ মোবাইল ফিরল মালিকদের হাতে

টাইব্রেকারে সদর উপজেলাকে হারিয়ে ডিসি গোল্ডকাপ চ্যাম্পিয়ন বগুড়া সিটি কর্পোরেশন

পাথরঘাটায় বঙ্গোপসাগরে বজ্রপাতের সময় নিখোঁজ জেলে

শিবপুরে সবজির চারা বিক্রি করে স্বাবলম্বী বহু কৃষক

জয়পুরহাটে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বোনকে আঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

উপাসনালয়ে কর্মরতদের উৎসব ভাতা ও সম্মানি দেবে সরকার: নীতিমালা জারি, বাতিল হতে পারে ৯ কারণে

১১

স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের আট মাস পর তদন্ত

১২

৪ হাজার টাকার লোভে শিশুদের পেটে ইয়াবা: চট্টগ্রামে র‌্যাবের জালে পাচারচক্রের নারী আটক

১৩

সাপাহার সীমান্তে পুশইন ব্যর্থ, ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৪

কুমিল্লা’য় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

১৫

৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮-৩১ ডিসেম্বর

১৬

কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি’তে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ঘোষণা

১৭

কুড়িগ্রামে একই আসনে লড়বে আপন দু’ভাই দুই দল থেকে

১৮

গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে ছাত্রদল নেতা

১৯

নতুন কর্মসূচির ঘোষণা জামায়াতসহ ৮ দলের

২০