জয়পুরহাট প্রতিনিধি:
৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বোনকে আঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জয়পুরহাটে জমির বিরোধে বোনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাইয়ের বিরুদ্ধে। গেল ৩১ আগস্ট এ পেটানোর ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার সাত দিন পর সোমবার (৭ সেপ্টেম্বর) তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে ১ সেপ্টেম্বর জয়পুরহাট সদর থানায় মামলা করেন। মামলায় রুহুল আমিন, জয়নাল আবেদীন ও কোরবান আলীকে অভিযুক্ত করা হয়।

জানা গেছে, সদর উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা বিলকিস বেগম। স্বামী মারা যাওয়ার পর একমাত্র সন্তানকে নিয়ে তিনি বসবাস করতেন। স্বজনদের দাবি, নিজের জমি নিয়ে দীর্ঘদিন ধরেই ভাইদের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩১ আগস্ট বিলকিস বেগম নিজের জমিতে ফসল দেখতে যান। এ সময় তার তিন ভাই রুহুল আমিন, জয়নাল আবেদীন ও কোরবান আলী সেখানে উপস্থিত ছিলেন। জমিতে যাওয়া নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রুহুল আমিন কোদালের গোড়া দিয়ে বিলকিস বেগমের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে জয়পুরহাট হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সাত দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

নিহতের স্বজনদের অভিযোগ, মামলা হওয়ার পর কয়েক দিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। দ্রুত তাদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।

ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলেও জানান জয়পুরহাট সদর থানা পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ওষুধ যায় কোথায়, প্রশ্ন খুমেক হাসপাতালে

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুন: নিহত ৫, নিখোঁজ ৮৭

বগুড়ায় জন্মদিনের ফাঁদে জিম্মি, অস্ত্র ঠেকিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়ায় খেলার জেরে টর্চলাইট জ্বালিয়ে ২ গ্রামের সংঘর্ষ, আহত ৩০

রংপুরে রেস্টুরেন্টে ডিবির অভিযান: অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৫

বগুড়ায় জেলা পুলিশের সাফল্য: উদ্ধার ৮০ মোবাইল ফিরল মালিকদের হাতে

টাইব্রেকারে সদর উপজেলাকে হারিয়ে ডিসি গোল্ডকাপ চ্যাম্পিয়ন বগুড়া সিটি কর্পোরেশন

পাথরঘাটায় বঙ্গোপসাগরে বজ্রপাতের সময় নিখোঁজ জেলে

শিবপুরে সবজির চারা বিক্রি করে স্বাবলম্বী বহু কৃষক

জয়পুরহাটে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বোনকে আঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

উপাসনালয়ে কর্মরতদের উৎসব ভাতা ও সম্মানি দেবে সরকার: নীতিমালা জারি, বাতিল হতে পারে ৯ কারণে

১১

স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের আট মাস পর তদন্ত

১২

৪ হাজার টাকার লোভে শিশুদের পেটে ইয়াবা: চট্টগ্রামে র‌্যাবের জালে পাচারচক্রের নারী আটক

১৩

সাপাহার সীমান্তে পুশইন ব্যর্থ, ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৪

কুমিল্লা’য় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

১৫

৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮-৩১ ডিসেম্বর

১৬

কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি’তে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ঘোষণা

১৭

কুড়িগ্রামে একই আসনে লড়বে আপন দু’ভাই দুই দল থেকে

১৮

গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে ছাত্রদল নেতা

১৯

নতুন কর্মসূচির ঘোষণা জামায়াতসহ ৮ দলের

২০