রিপোর্ট বাংলাদেশ:
১ এপ্রিল ২০২৫, ৭:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সেতু নির্মাণ না হওয়ায় চরম দুর্ভোগে কাজলাবাসী

নড়াইল সদর উপজেলার মুলিয়া বাজার। এ বাজারের পাশ দিয়ে বয়ে গেছে কাজলা নদী। এ নদীর ওপর ব্রিজ না থাকায় বৈঠা-মাঝিবিহীন নৌকার রশি টেনে পারাপার হতে হয় ৩ ইউনিয়নের ১৮ গ্রামের প্রায় ২০ হাজার মানুষকে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নৌকা আছে মাঝি নেই। এমনকি বৈঠাও নেই। নদীর এপার থেকে ওপারে টানানে সাদা রঙের রশি টেনে পার হচ্ছে মানুষকে। যুগের পর যুগ রশি টানা একটি মাত্র নৌকায় চলছে বাসিন্দাদের পারাপার।

একটি সেতুর অভাবে কাজলা নদীর এপার-ওপারে রশি বেঁধে পারাপার হচ্ছে স্কুল-কলেজ পড়ুয়াসহ সকল শ্রেণিপেশার মানুষ। প্রতিদিন এই নদী পার হয়ে আসা-যাওয়া করতে হয় স্থানীয়দের। তবে দীর্ঘ দিনেও এখানে সেতু নির্মাণ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হয় তাদের।

তবে ভোট আসলেই জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও আজও তা বাস্তবায়িত হয়নি। ফলে ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য সরবরাহ, রোগী আনা নেওয়ায় চরম ভোগান্তিতে রয়েছেন স্থানীয়রা।

পানতিতা গ্রামের সুব্রত সিকদার বলেন, ১২ বছর ধরে শুনছি এখানে একটি সেতু হবে। সেতু আর হয় না ভোগান্তিও কমে না। দোসর এমপি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। টেন্ডার করে শুনলাম ব্রিজ হয়ে যাবে। ব্রিজের খবর নেই। আমাদের যে কষ্ট আসলে সেই কষ্ট রয়ে গেল।

মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিহির রঞ্জন বিশ্বাস জানান, বর্ষায় যখন ঝড় বৃষ্টি হয়, তখন অভিভাবকরা শিক্ষার্থীদের নদী পারাপার নিয়ে উদ্বিগ্ন থাকে। রশি টানা এই নৌকায় পারাপার অনেক ঝুঁকি। সেই জন্য আমাদের একটা ব্রিজ দরকার।

ব্যবসায়ী সন্জয় বিশ্বাস বলেন, আমাদের এই খেয়া পার না হয়ে যদি তুলারামপুর হয়ে ঘুরে জেলা শহরে যাই তাহলে ১৫ থেকে ২০ কিলোমিটার পথ যেতে হয়। নদীতে পারাপারে যদি একটা ব্রিজ হতো তাহলে আমাদের দুর্ভোগ দূর হতো। এই ঘাট পার হয়ে ৪ কিলোমিটারে পথ পেরিয়ে নড়াইল যেতে পারি।

নড়াইল এলজিইডি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু প্রতিবেদককে বলেন, মুলিয়া খেয়া ঘাটে সাড়ে চার’শ মিটারের একটা ব্রিজ চেয়ে আবেদন করা হয়েছে। এটা রেজিস্ট্রারি হয়ে গেছে। মোটামুটি একটা ডিজাইনও করা হয়েছে। আমরা আশা করছি দ্রুত এটা বাস্তবায়িত হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ওষুধ যায় কোথায়, প্রশ্ন খুমেক হাসপাতালে

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুন: নিহত ৫, নিখোঁজ ৮৭

বগুড়ায় জন্মদিনের ফাঁদে জিম্মি, অস্ত্র ঠেকিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়ায় খেলার জেরে টর্চলাইট জ্বালিয়ে ২ গ্রামের সংঘর্ষ, আহত ৩০

রংপুরে রেস্টুরেন্টে ডিবির অভিযান: অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৫

বগুড়ায় জেলা পুলিশের সাফল্য: উদ্ধার ৮০ মোবাইল ফিরল মালিকদের হাতে

টাইব্রেকারে সদর উপজেলাকে হারিয়ে ডিসি গোল্ডকাপ চ্যাম্পিয়ন বগুড়া সিটি কর্পোরেশন

পাথরঘাটায় বঙ্গোপসাগরে বজ্রপাতের সময় নিখোঁজ জেলে

শিবপুরে সবজির চারা বিক্রি করে স্বাবলম্বী বহু কৃষক

জয়পুরহাটে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বোনকে আঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

উপাসনালয়ে কর্মরতদের উৎসব ভাতা ও সম্মানি দেবে সরকার: নীতিমালা জারি, বাতিল হতে পারে ৯ কারণে

১১

স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের আট মাস পর তদন্ত

১২

৪ হাজার টাকার লোভে শিশুদের পেটে ইয়াবা: চট্টগ্রামে র‌্যাবের জালে পাচারচক্রের নারী আটক

১৩

সাপাহার সীমান্তে পুশইন ব্যর্থ, ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৪

কুমিল্লা’য় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

১৫

৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮-৩১ ডিসেম্বর

১৬

কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি’তে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ঘোষণা

১৭

কুড়িগ্রামে একই আসনে লড়বে আপন দু’ভাই দুই দল থেকে

১৮

গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে ছাত্রদল নেতা

১৯

নতুন কর্মসূচির ঘোষণা জামায়াতসহ ৮ দলের

২০