​ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
১৫ অক্টোবর ২০২৬, ৯:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিডনি বিক্রি করেও ঘোচেনি অভাব, ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তার ছামছুল

অভাবের তাড়নায় পাঁচ লাখ টাকায় নিজের একটি কিডনি বিক্রি করেছিলেন জয়পুরহাটের কালাই উপজেলার ছামছুল ইসলাম (৩০)। তবে এতেও ঘোরেনি তাঁর ভাগ্যের চাকা, ঘোচেনি অভাব। উল্টো ট্রান্সফরমার চুরির মামলায় পুলিশে গ্রেপ্তার হয়ে এখন কারাগারে ঠাঁই হয়েছে তাঁর। হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কালাই উপজেলায়।
​বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ছামছুলকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। তিনি উপজেলার শাইলগুন গ্রামের সামসুদ্দিন মন্ডলের ছেলে।

​এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার মাত্রাই বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরির মামলায় গ্রেপ্তারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য জানান ছামছুল। তিনি দাবি করেন, প্রায় এক মাস আগে দুবাই হয়ে ইরানে গিয়ে একটি হাসপাতালে নিজের বাম পাশের কিডনিটি বিক্রি করেন। চট্টগ্রামে একটি কাজে থাকার সময় ‘মাসুম’ নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে ওই দালালের মাধ্যমেই পাসপোর্ট ও ভিসার ব্যবস্থা করে তাঁকে ইরানে নিয়ে যাওয়া হয়। সেখানে এক নারী ব্যবসায়ীর শরীরে তাঁর কিডনিটি প্রতিস্থাপন করা হয়, যার বিনিময়ে তিনি পান মাত্র পাঁচ লাখ টাকা।

​স্থানীয়রা জানান, গ্রেপ্তারের সময় ছামছুলের কাছে ইরানের এক চিকিৎসকের প্রেসক্রিপশন পাওয়া গেছে। এ ছাড়া তাঁর পেটের বাম পাশে অস্ত্রোপচারের গভীর দাগও দেখা গেছে।

​এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, ট্রান্সফরমার চুরির একটি নির্দিষ্ট মামলায় ছামছুলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরই তাঁর কিডনি বিক্রির বিষয়টি প্রকাশ পায়।

​তিনি আরও জানান, মানবদেহের অবৈধ অঙ্গপ্রত্যঙ্গ বেচাকেনার সঙ্গে জড়িত দালালদের চক্রটিকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২

১

যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস: ৭ আসামির দুই দিনের রিমান্ড

২

বগুড়ায় ১৫ বছরের শ্যালিকাকে অপহরণের পরে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

৩

শিক্ষার্থীর মায়ের আপত্তিকর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক

৪

নওগাঁয় বাড়িতে ঢুকে চেতনানাশক ঔষধ স্প্রে করে স্বর্ণ-চাঁদি ও নগদ টাকা চুরি

৫

চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক

৬

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাহেদের দাফন সম্পন্ন, স্ত্রী-সন্তানের আহাজারি

৭

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত অন্তত ৩০

৮

ডেমরায় জবির ‘নোঙর’ বাসে আগুন, হতাহত নেই

৯

উখিয়ায় রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু: মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

১০

সেনাসদস্যদের জীবনযাত্রার মান উন্নয়নে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

ভারত থেকে এলো ১৮টি নতুন ব্রডগেজ কোচ, পৌঁছাল সৈয়দপুরে

১২

বগুড়ায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

১৩

দুপচাঁচিয়ায় লোটো শোরুমের ম্যানেজার হত্যা: ১০ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার

১৪

কক্সবাজারে রিসোর্টে আগুনে ১০ পর্যটকের মৃত্যু, একই পরিবারের ৬ জন

১৫

মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

১৬

বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন, সামাজিক মাধ্যমে ভিডিও ছড়াল

১৭

চাঁদা না দেওয়ায় ফিলিং স্টেশনে আগুন দেওয়ার অভিযোগ, পুড়ল ৩ বাড়িসহ ৪ প্রতিষ্ঠান

১৮

সাইবার সুরক্ষা আইন: নাম বদল নয়, চাই নাগরিকের নিরাপত্তা

১৯

আন্তর্জাতিক প্রতিযোগিতায় অ্যাওয়ার্ড ও স্কলারশিপ পেলেন ক্ষেতলালের আশিক

২০