অনলাইন ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় জন্মদিনের ফাঁদে জিম্মি, অস্ত্র ঠেকিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

জন্মদিনের দাওয়াতের কথা বলে ডেকে নিয়ে পিস্তল, ধারালো চাকু ও কুঠার দেখিয়ে মারধর এবং সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। বগুড়া সদর উপজেলার জহুরুলনগর এলাকায় ঘটে যাওয়া এ ঘটনায় মো. গোলাম রব্বানী (২৬) নামের এক ভুক্তভোগী সদর থানায় তিনজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী গোলাম রব্বানী দুপচাঁচিয়া উপজেলার বড়ধাপ এলাকার বাসিন্দা। পূর্বপরিচয়ের সূত্র ধরে গত ৮ সেপ্টেম্বর বিকেলে অভিযুক্তদের একজনের স্ত্রী তাকে মোবাইলে জন্মদিনের দাওয়াত দেন। তিনি তাঁর বন্ধু আল আমিনকে সঙ্গে নিয়ে জহুরুলনগরের নির্ধারিত বাসায় যান। সেখানে পৌঁছানোর ১৫-২০ মিনিট পর অভিযুক্ত নারী ব্যাগ থেকে ইয়াবা ও মদ বের করে তাদের সেবনের চাপ দেন। তারা মাদক সেবনে অস্বীকৃতি জানালে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলোপাতাড়ি মারধর শুরু করা হয়।

একপর্যায়ে অস্ত্রধারী সদস্যরা গোলাম রব্বানী ও তাঁর বন্ধুকে পিস্তল, চাকু ও কুঠার উঁচিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবীকৃত টাকা না দিলে সামনে মাদক ও অস্ত্র রেখে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার হুমকি দেয়। পরবর্তীতে জীবন বাঁচাতে বিকাশ ও মোবাইল ব্যাংকিং কার্ডের মাধ্যমে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা প্রদান করলে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটির সত্যতা যাচাই ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে; তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ওষুধ যায় কোথায়, প্রশ্ন খুমেক হাসপাতালে

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুন: নিহত ৫, নিখোঁজ ৮৭

বগুড়ায় জন্মদিনের ফাঁদে জিম্মি, অস্ত্র ঠেকিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়ায় খেলার জেরে টর্চলাইট জ্বালিয়ে ২ গ্রামের সংঘর্ষ, আহত ৩০

রংপুরে রেস্টুরেন্টে ডিবির অভিযান: অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৫

বগুড়ায় জেলা পুলিশের সাফল্য: উদ্ধার ৮০ মোবাইল ফিরল মালিকদের হাতে

টাইব্রেকারে সদর উপজেলাকে হারিয়ে ডিসি গোল্ডকাপ চ্যাম্পিয়ন বগুড়া সিটি কর্পোরেশন

পাথরঘাটায় বঙ্গোপসাগরে বজ্রপাতের সময় নিখোঁজ জেলে

শিবপুরে সবজির চারা বিক্রি করে স্বাবলম্বী বহু কৃষক

জয়পুরহাটে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বোনকে আঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

উপাসনালয়ে কর্মরতদের উৎসব ভাতা ও সম্মানি দেবে সরকার: নীতিমালা জারি, বাতিল হতে পারে ৯ কারণে

১১

স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের আট মাস পর তদন্ত

১২

৪ হাজার টাকার লোভে শিশুদের পেটে ইয়াবা: চট্টগ্রামে র‌্যাবের জালে পাচারচক্রের নারী আটক

১৩

সাপাহার সীমান্তে পুশইন ব্যর্থ, ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৪

কুমিল্লা’য় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

১৫

৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮-৩১ ডিসেম্বর

১৬

কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি’তে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ঘোষণা

১৭

কুড়িগ্রামে একই আসনে লড়বে আপন দু’ভাই দুই দল থেকে

১৮

গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে ছাত্রদল নেতা

১৯

নতুন কর্মসূচির ঘোষণা জামায়াতসহ ৮ দলের

২০