অলিউল হাসনাত সিফাত
২৮ অক্টোবর ২০২৬, ১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধার দাফনে বাধাদানকারীদের পরিণতি ভোগ করতে হবে: উপদেষ্টা

একজন বীর মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিণতি ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেছেন, এ ধরনের আচরণ সমাজে নিন্দিত হবে।

মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতিও তুলে ধরেন উপদেষ্টা।

পিরোজপুরে এক বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ডা. জাহেদ উর রহমান বলেন, “আমাদের সামনে যে তথ্য সামনে এলো, সেটা খুবই আসলে দুঃখজনক যে পলিটিক্যাল পার্টি এটার সঙ্গে ইনভলভ হয়ে কাজগুলো করেছে। এর পরিণতি তারা ভোগ করবে।”

একজন মানুষের মৃত্যুর পর তাঁর মরদেহের সঙ্গে এ ধরনের আচরণ কেউ পছন্দ করেন না উল্লেখ করে তিনি বলেন, যারা এমন কাজ করেন, শেষ পর্যন্ত তাঁরা সমাজে নিন্দিত হবেন।

অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, কিছু মানুষের বিচার হওয়ার পর তাঁদের মরদেহের সঙ্গেও এমন আচরণ করা হয়েছিল।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, তিনি দেশে ফিরলে বিচারের মুখোমুখি হবেন। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি উল্লেখ করে উপদেষ্টা বলেন, তাঁকে কোনো ধরনের গণপিটুনি বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় বড় বোন কে বিয়ের পর ছোট বোনকে বিয়ে, টিকটকার মাসুদের মুখে চুন-কালি মেখে গ্রামছাড়া

১

মুক্তিযোদ্ধার দাফনে বাধাদানকারীদের পরিণতি ভোগ করতে হবে: উপদেষ্টা

২

বগুড়ায় তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, পুলিশের এসআই প্রত্যাহার

৩

কাতারে চাকরির প্রলোভনে সাড়ে ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ

৪

নাটোরে স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

৫

বগুড়ায় পাঠদান চলাকালে ৬ শিক্ষার্থী বাইরে, শোকজ ৩ শিক্ষিকাকে

৬

বগুড়ায় বিয়ের দাবিতে মাদ্রাসাশিক্ষকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

৭

বগুড়াসহ পাঁচ শহরে পুকুর দখল-ভরাট বন্ধে হাইকোর্টের নির্দেশ

৮

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২

৯

যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস: ৭ আসামির দুই দিনের রিমান্ড

১০

বগুড়ায় ১৫ বছরের শ্যালিকাকে অপহরণের পরে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

১১

শিক্ষার্থীর মায়ের আপত্তিকর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক

১২

নওগাঁয় বাড়িতে ঢুকে চেতনানাশক ঔষধ স্প্রে করে স্বর্ণ-চাঁদি ও নগদ টাকা চুরি

১৩

চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক

১৪

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাহেদের দাফন সম্পন্ন, স্ত্রী-সন্তানের আহাজারি

১৫

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত অন্তত ৩০

১৬

ডেমরায় জবির ‘নোঙর’ বাসে আগুন, হতাহত নেই

১৭

উখিয়ায় রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু: মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

১৮

সেনাসদস্যদের জীবনযাত্রার মান উন্নয়নে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

ভারত থেকে এলো ১৮টি নতুন ব্রডগেজ কোচ, পৌঁছাল সৈয়দপুরে

২০