অলিউল হাসনাত সিফাত
২৭ অক্টোবর ২০২৬, ১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় বিয়ের দাবিতে মাদ্রাসাশিক্ষকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

বগুড়ার গাবতলীতে বিয়ের দাবিতে এক মাদ্রাসাশিক্ষকের বাড়িতে দুদিন ধরে অবস্থান করছেন এক কলেজছাত্রী। গত শনিবার ২৪ অক্টোবর থেকে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের প্রথমারছেও গ্রামে ওই শিক্ষকের বাড়িতে অবস্থান করছেন তিনি।

ওই ছাত্রী উপজেলার সোনারায় ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক ইনসান আলী প্রথমারছেও গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি হোসেনপুর মাদ্রাসার সহকারী শিক্ষক।

ওই ছাত্রীর দাবি, প্রায় চার থেকে পাঁচ মাস আগে দুই পরিবারের মধ্যে তাঁর বিয়ের আলোচনা চূড়ান্ত হয়। পরে উভয় পরিবারের অভিভাবকদের উপস্থিতিতে তাঁর বাড়িতে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়। রেজিস্ট্রির পর কনেপক্ষের অর্থায়নে বিয়ের প্রয়োজনীয় কেনাকাটাও করা হয়। তবে কিছুদিন পর ইনসান আলী ও তাঁর পরিবারের সদস্যরা বিয়েতে আর রাজি নন বলে জানান।

ছাত্রীটি আরও বলেন, বিয়েতে রাজি না হওয়ার কারণ জানতে চাইলে তাঁকে সুন্দর নন এবং উচ্চতা কম—এমন বিভিন্ন কারণ দেখানো হয়। এরপর বিয়ের দাবিতে গত ২৪ অক্টোবর থেকে তিনি ইনসান আলীর বাড়িতে অবস্থান করছেন।

তবে ইনসান আলীর দাবি, ওই ছাত্রীর বয়স ১৭ বছর। তিনি বলেন, একজন শিক্ষক হিসেবে সরকারি আইন অমান্য করা সম্ভব নয়, এ কারণে তিনি তাঁকে তালাক দিয়েছেন। এরপরও তাঁর ও পরিবারের সম্মানহানির উদ্দেশ্যে ওই ছাত্রী অনশন করছেন বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গাবতলী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৪ অক্টোবর রাতে থানার তদন্ত কর্মকর্তা আবু মুসা সরকার ও উপপরিদর্শক শাহাদত হোসেন উভয় পক্ষকে থানায় ডেকে বৈঠক করেন। তবে বৈঠকে কোনো সমাধান হয়নি।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিব হোসেন বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

১

বগুড়ায় পাঠদান চলাকালে ৬ শিক্ষার্থী বাইরে, শোকজ ৩ শিক্ষিকাকে

২

বগুড়ায় বিয়ের দাবিতে মাদ্রাসাশিক্ষকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

৩

বগুড়াসহ পাঁচ শহরে পুকুর দখল-ভরাট বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২

৫

যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস: ৭ আসামির দুই দিনের রিমান্ড

৬

বগুড়ায় ১৫ বছরের শ্যালিকাকে অপহরণের পরে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

৭

শিক্ষার্থীর মায়ের আপত্তিকর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক

৮

নওগাঁয় বাড়িতে ঢুকে চেতনানাশক ঔষধ স্প্রে করে স্বর্ণ-চাঁদি ও নগদ টাকা চুরি

৯

চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক

১০

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাহেদের দাফন সম্পন্ন, স্ত্রী-সন্তানের আহাজারি

১১

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত অন্তত ৩০

১২

ডেমরায় জবির ‘নোঙর’ বাসে আগুন, হতাহত নেই

১৩

উখিয়ায় রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু: মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

১৪

সেনাসদস্যদের জীবনযাত্রার মান উন্নয়নে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

ভারত থেকে এলো ১৮টি নতুন ব্রডগেজ কোচ, পৌঁছাল সৈয়দপুরে

১৬

বগুড়ায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

১৭

দুপচাঁচিয়ায় লোটো শোরুমের ম্যানেজার হত্যা: ১০ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার

১৮

কক্সবাজারে রিসোর্টে আগুনে ১০ পর্যটকের মৃত্যু, একই পরিবারের ৬ জন

১৯

মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

২০