অলিউল হাসনাত সিফাত
২৮ অক্টোবর ২০২৬, ১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, পুলিশের এসআই প্রত্যাহার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত উপপরিদর্শক এসআই আনছার আলীর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ সুপারের নির্দেশে তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস আলী জানান, সোমবার রাতে এসআই আনছার আলী কর্মস্থল ছেড়ে পুলিশ লাইনসে যোগ দিয়েছেন।

অভিযোগের তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, গত শনিবার ২৪ অক্টোবর ভুক্তভোগী তরুণীর জবানবন্দি নেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে তাঁদের কথোপকথনের স্ক্রিনশট ও কিছু ভিডিও জমা দিতে চেয়েছেন ওই তরুণী। প্রাথমিক তদন্তে তাঁর মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে একাধিকবার যাতায়াতের তথ্য পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বর মাসে ওই তরুণীর স্বামীর বিরুদ্ধে করা একটি অভিযোগ তদন্ত করতে তাঁর বাড়িতে যান এসআই আনছার আলী। এরপর তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করেন তরুণী।

তরুণীর অভিযোগ, একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন ওই পুলিশ কর্মকর্তা। পরে তিনি বিয়ের জন্য চাপ দিলে আনছার আলী তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গত ৮ অক্টোবর বগুড়ার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন ওই তরুণী। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় বড় বোন কে বিয়ের পর ছোট বোনকে বিয়ে, টিকটকার মাসুদের মুখে চুন-কালি মেখে গ্রামছাড়া

১

মুক্তিযোদ্ধার দাফনে বাধাদানকারীদের পরিণতি ভোগ করতে হবে: উপদেষ্টা

২

বগুড়ায় তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, পুলিশের এসআই প্রত্যাহার

৩

কাতারে চাকরির প্রলোভনে সাড়ে ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ

৪

নাটোরে স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

৫

বগুড়ায় পাঠদান চলাকালে ৬ শিক্ষার্থী বাইরে, শোকজ ৩ শিক্ষিকাকে

৬

বগুড়ায় বিয়ের দাবিতে মাদ্রাসাশিক্ষকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

৭

বগুড়াসহ পাঁচ শহরে পুকুর দখল-ভরাট বন্ধে হাইকোর্টের নির্দেশ

৮

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২

৯

যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস: ৭ আসামির দুই দিনের রিমান্ড

১০

বগুড়ায় ১৫ বছরের শ্যালিকাকে অপহরণের পরে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

১১

শিক্ষার্থীর মায়ের আপত্তিকর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক

১২

নওগাঁয় বাড়িতে ঢুকে চেতনানাশক ঔষধ স্প্রে করে স্বর্ণ-চাঁদি ও নগদ টাকা চুরি

১৩

চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক

১৪

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাহেদের দাফন সম্পন্ন, স্ত্রী-সন্তানের আহাজারি

১৫

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত অন্তত ৩০

১৬

ডেমরায় জবির ‘নোঙর’ বাসে আগুন, হতাহত নেই

১৭

উখিয়ায় রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু: মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

১৮

সেনাসদস্যদের জীবনযাত্রার মান উন্নয়নে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

ভারত থেকে এলো ১৮টি নতুন ব্রডগেজ কোচ, পৌঁছাল সৈয়দপুরে

২০